কুর’আনে প্রযুক্তি [পর্ব-১৭] :: Finger Print সিষ্টেম আমাদের কিভাবে সনাক্ত করে?
আবিষ্কার:-
ইংল্যান্ডের অধিবাসী Sir Francis Gold আবিষ্কার করেন পৃথিবীর প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন রকম, কেবল গত ঊনবিংশ শতাব্দিতে এ গুরত্বপূর্ণ বিষয়টি অর্থাৎ অঙ্গুলির ছাপের অনন্য বৈশিষ্ট্যগুলো আবিষ্কৃত হয়েছে। মানুষ এর আগে এগুলোকে কোন সাধারণ গুরত্বহীন বক্ররেখা হিসেবেই ভাবতো। শরীরের অন্যান্য প্রত্যঙ্গের মতো অতি স্বাভাবিক এক অস্তিত্ব রুপে গ্রহন করেছিল মানব সমাজ ,এর গভীরতম তাৎপযের্র প্রতি তেমন কেউ ভ্রুক্ষেপ করেনি। যুগান্তকারী এ আবিষ্কারের পর অর্থাৎ ১৮৮০ সাল হতেই আঙ্গুল-ছাপ একটি বৈজ্ঞানিক সনাক্তকরন সংকেতরুপে বিভিন্ন কাজে ব্যবহ্রত হতে শুরু করে।
প্রতিটি মানুষের আংগুল বহন করে ভিন্ন ডিজাইন:-
এমন কোনো ব্যক্তি পৃথিবীতে পাওয়া যাবে না যার আঙ্গুলে ছাপ অন্য কোনো ব্যক্তির সাথে সম্পূর্ন মিলে যাবে। এমনকি হুবহু একই রূপ যমজ সন্তানের পর্যন্ত প্রত্যেকেরই রয়েছে অনন্য সাধারণ ভিন্ন অঙ্গুলের রেখাসমূহ। ভিন্ন-দৃষ্টিতে বলা যায় মানুষের স্বরুপ তাদের অঙ্গুলি সমূহে সংকলনভুক্ত অর্থাৎ সংকেতিক কোডের সাহায্যে লেখা রয়েছে। আধুনিক কম্পিউটার জগতে ব্যবহৃত রেখা-সঙ্কেত অথবা Bar code সিস্টেমের সঙ্গে তুলনা করা চলে মানুষের আংগুলের সংকলনের এই সুচারু গঠনটিকে। ফিঙ্গার-প্রিন্টের রেখা সমূহের উপর গুরত্ব প্রদান করার ব্যাপারে
কি কাজে ব্যবহ্রত হচ্ছে?-
এই আঙ্গুলের ছাপের মাধ্যমে পৃথিবীর বড় গোয়েন্দা সংস্থা যেমন- FBI, RAW, MOSAD, PCI, kGB, BCI- অপরাধী সনাক্ত করতে অথবা সঠিক মানুষের ধরন সনাক্ত করতে সমর্থ হয়েছে, সম্প্রতিকালে বাংলাদেশ সরকার আঙ্গুলছাপ ব্যবহার করছে ভোটের র্কাড, জাতীয়তা কার্ড, পাসপোর্ট ও বিদেশে লোক পাঠানোর জন্য, অফিসিয়াল ডাটাবেস বানানোর জন্য ও ডিবি অপরাধী চিহ্নিতকরনের লক্ষ্যে টেকনোলজী ব্যবহার করতে শিখছে (সামান্যতম)।
কিভাবে এ-টেকনোলজীটি ব্যবহ্রত হয়?-
দৃষ্টান্ত বিভিন্ন আঙ্গিকে বিস্তারিত বলা যায় । আমি একটা ছোট ব্যাখ্যা - অপরাধের X-ample produce করছি---উদাহরন স্বরুপ ধরা যাক 1 দিন বা 6 মাস আগে অথবা তারও আগে কোন স্থানে একটি খুন হলো সাধারন মানুষজন খুনীর কোন চিহ্ন বের করতে সমর্থ হলোনা। এখানে যখন গোয়েন্দা বিভাগের লোকজন এসে অপরাধী
1) খুনির অস্ত্রের (ছুরি, লাঠি, পিস্তল...) মধ্যে হাতের ছাপ পাওয়ার সমুহ সম্ভাবনা থাকে।
2) যাকে হত্যা করা হয়েছে তার দেহে আংগুলের দাগ খাততে পারে
3) অপরাধী ঘরে ঢোকার সময় দরজায় ছাপ রেখে যেতে পারে
4) গ্লাসে পানে খেলে গ্লাসে আংগুলের ছাপ পাওয়া যায় সহজে।.........
গোয়েন্দাগন এক বিশেষ স্প্রে ব্যা
আসুন দেখা যাক কুরআন কি বলছে?-
নাস্তিকরা আগের যুগেও ছিল এখনো আছে তবে বর্তমান সময়ে এদের সংখ্যা অনেক বেশি পরিলক্ষিত হয়, এরা বলে মানুষ পচে-গলে সম্পূর্ন মাটির সাথে মিশে যাবে তখন তাকে কে উত্থিত করবে? কে তাকে সম্পূর্ন অবিকল দেহ ফিরিয়ে দেবে? যখন কোরআনে বলা হয় যে, মৃত্যুর পর মানুষকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা আল্লাহ তাআলার জন্য অতি সহজ কাজ, তখন মানুষের আঙ্গুলের রেখাসমূহের (ছাপের) উপর বিশেষভাবে জোর দেয়া হয়েছে। কোরআনে এই অঙ্গুলী রেখাসমূহের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা সে সময়ে কারো মনোযোগ আকর্ষণ করতে পারেনি এবং আল্লাহ এই গুরত্বটির প্রতি আমাদের গভীরভাবে মনোযোগ দেয়ার জন্য আয়াতের (টেলিগ্রাফিক ম্যাসেজ) মাধ্যমে আহবান করেছেন- যে প্রয়োজনীয়তার কথা অবশেষে টেকনোলজীর যুগে মানুষ অনুধাবন করতে পারছে, সামান্য হলেও। আল্লাহপাক বলেন –
075.003 أَيَحْسَبُ الإنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ
075.004 بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ
Al-Qur'an, 075.003-004 (Al-Qiyama [The rising of The dead, resurrection])
মানুষ কি ধারণা করে যে, আমি তার হাড়সমূহ একত্র করতে পারব না ? হ্যাঁ, অবশ্যই আমি একত্র করব। কেননা আমি তার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত যথাযথভাবে ঠিক করে দিতে সক্ষম। ( কোরআন, ৭৫: ৩-৪) (অনুবাদ:-মাওলানা সালাহউদ্দীন ইউসুফ, পাকিস্তান)
ভাবুন একবার ১৪০০ বৎসর আগে এই গুরুত্বপূর্ন তথ্য কার জানা ছিল?-
দুই ব্যক্তির আঙ্গুলের ছাপের পার্থক্য এতই আপেক্ষিক ও সূক্ষ্ম যে, কেবল অভিজ্ঞ ব্যক্তিই উপযুক্ত যন্ত্রপাতির মাধ্যমে তা শনাক্ত করতে পারে। এটি কুরআন মাজিদের অপর এক মুজিজা যে তা এই বাস্তবতার বর্ণনা দিয়েছে মানুষ তা ধারণা করারও বহু আগে। আমাদের জীবন অতি সংক্ষিপ্ত আরো অনেক কিছু আবিষ্কার হবে ভবিষ্যতে
আল্লাহ আমাদের সুবুদ্ধি আনয়ন করুন। আমিন।
আপনাকে ধন্যবাদ সময় নিয়ে পোষ্টটি পড়ার জন্য।
-------------------------------------------------------
No comments:
Post a Comment